চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা
চরফ্যাশনের আবদুল্লাপুর ইউনিয়নে জমি নিয়ে সংঘর্ষে দুইপক্ষের ১৫ জন আহত হয়েছেন। রবিবার দুপুরে আবদুল্লাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাদির মালতিয়া বাড়ি সংলগ্নে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর সাত জনকে চরফ্যাশন সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয় ক্লিনিকে চিকিত্সা নিয়েছেন। চরফ্যাশন থানার ওসি মনির হোসেন মিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।