সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা
লকডাউন কার্যকর করতে কঠোর অবস্থানে রয়েছে সিংগাইর উপজেলা প্রশাসন। বিধিনিষেধ অমান্য করায় গতকাল রবিবার বিকাল পর্যন্ত ১০ ব্যক্তিকে ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা ও সহকারী কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা। প্রথম দিন ভোর থেকে মানিকগঞ্জ সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের ঢাকার প্রবেশদ্বারসহ উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয় হাটবাজারসহ ব্যবসাপ্রতিষ্ঠান ও যান চলাচল। এছাড়া আঞ্চলিক মহাসড়কসহ উপজেলার বায়রা বাজার, চারিগ্রাম বাজার ও সাহরাইল বাজারে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।