ধামরাইয়ে নিখোঁজ ট্রাক ড্রাইভারের লাশ উদ্ধার

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

ঢাকার ধামরাইয়ে নিখোঁজের আট দিন পর আরিফ হোসেন (৩২) নামে এক ট্রাক ড্রাইভারের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ। ২৫ জুন দুই সন্তানের জনক ঐ ট্রাক ড্রাইভার নিখোঁজ হন এবং  অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পেয়ে ধামরাই থানায় জিডি করা হয়।  নিখোঁজের আট দিন পরে শনিবার বিকালে তার লাশ  পৌরসভার মুন্নু কার্টন ফ্যাক্টরির পিছনে বিল থেকে অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়।