স্টাফ রিপোর্টার রংপুর
রংপুরে লকডাউনে ক্ষতিগ্রস্ত কর্মহীন বিভিন্ন পেশার শ্রমিক ও তাদের পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা তুলে দিয়েছে জেলা প্রশাসন। গতকাল রবিবার দুপুরে রংপুর জেলা স্কুল মাঠে কর্মহীন শ্রমিকদের হাতে এ সহায়তা তুলে দেন জেলা প্রশাসক আসিব আহসান। করোনাকালীন ও লকডাউনে কর্মহীন অবস্থায় থাকা শ্রমিকরা পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করে আসছেন। অনেকে জীবন বাঁচার তাগিতে অন্য পেশা বেছে নিচ্ছেন। এমন কর্মহীন ৫০০ বিভিন্ন পেশার শ্রমিকদের মধ্যে এ সহায়তা প্রদান করা হয়।
রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান বলেন, করোনা ভাইরাসের কারণে ও লকডাউনে খেটে খাওয়া অনেক মানুষ বেকার হয়ে পড়েছেন, জীবিকা হারিয়েছেন। এতে করে অনেকে খাদ্যের অভাবে মানবেতর জীবন যাপন করছেন। এই মহামারিতে প্রধানমন্ত্রীর উপহার নিয়ে রংপুর জেলা প্রশাসন অসহায় কর্মহীনদের পাশে রয়েছে। জেলা প্রশাসক আরো জানান, কর্মহীন পেশাজীবীদের মধ্যেও প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে।