প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

গতকাল দৈনিক ইত্তেফাকের ১৬ পৃষ্ঠায় ‘রামেক হাসপাতালে তীব্র অক্সিজেন সংকট’ শীর্ষক যে শিরোনাম প্রকাশিত হয়েছে ‘তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট’ দাবি করেছেন উক্ত হাসপাতালের উপপরিচালক ডা. সায়ফুল ফেরদৌস মো. খায়রুল আতার্তুক। গতকাল প্রদত্ত এক প্রতিবাদপত্রে তিনি বলেন, ‘রামেক হাসপাতালে বর্তমানে ৪০৫টি পয়েন্টে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই রয়েছে। ৭১টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা, ২৩৩টি অক্সিজেন কনসেনট্রেটর, ১ হাজার ১২১টি অক্সিজেন সিলিন্ডার এবং ১২টি বাইপ্যাপ রয়েছে। যা দিয়ে বর্তমানে ভর্তি ৪৮৫ করোনা রোগীর যথাযথ চিকিত্সাসেবা দেওয়া হচ্ছে।’ সুতরাং হাসপাতালে কোনো প্রকার অক্সিজেন সংকট নেই।

 

 

০