টিকা নিয়েও করোনায় আক্রান্ত হলেন ঢাকার নবাবগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ও করোনা কন্ট্রোল কর্ণার ফোকাল পারসন ডা. হরগোবিন্দ সরকার অনুপ। শনিবার নমুনা দিলে গতকাল রবিবার ফলাফল পজিটিভ আসে তার। বর্তমানে তিনি নিজ বাড়িতেই চিকিত্সাধীন আছেন। গতকাল বিকালে ডা. হরগোবিন্দ সরকার অনুপ নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার সন্ধ্যা থেকে জ্বর, প্রচণ্ড মাথা ও শরীর ব্যথা অনুভব করি। পরের দিন শনিবার পরীক্ষা করার জন্য নমুনা দেই। রবিবার আমার রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি বলেন, শ্বাসকষ্ট নেই। তবে হালকা শরীর ব্যথা ও জ্বর আছে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।