মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর হামলায় নিহত ২৫ জন

মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। তারা সবাই বেসামরিক নাগরিক। রাজধানী নেপিদোর প্রায় দুইশ মাইল উত্তরে সাগাইং অঞ্চলে হঠাত্ হামলা শুরু করে মিয়ানমার নিরাপত্তা বাহিনী।  এ সময় স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। যদিও সরকারের দাবি, স্থানীয় সন্ত্রাসীরাই প্রথমে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায় যাতে বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। -রয়টার্স