বর্ষীয়ান সঙ্গীতশিল্পী কবির সুমনের অসুস্থতার কথা শুনে বিচলিত হয়ে পড়েছিলেন তার ভক্তরা। খুশির খবর হলো- শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তিনি উঠে দাঁড়াতে পারছেন। শুধু তাই নয় তুলতে পারছেন মধুর সুরে গানের সুর। কিছুটা সুস্থ হওয়ার পর সম্প্রতি হাসপাতালের বেড থেকে তার গান গাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে।
তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো গানওয়ালা ( Kabir Suman কবীর সুমন ) ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Posted by Saikat Paul on Sunday, July 4, 2021
এর আগে রবিবার (২৭ জুন) রাতে এসএসকেএম হাসপাতালে আসেন কবীর সুমন। ২৮ জুন ভোরে হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হন। এরপর অক্সিজেন দেওয়া হচ্ছিলো তাকে। গত ২৮ তারিখ যেখানে প্রতি মিনিটে ৬ লিটার অক্সিজেন দেওয়া হচ্ছিল সেটা মঙ্গলবার কমিয়ে প্রতি মিনিটে ৪ লিটার করা হয়। সুমনের এন্ডোস্কপি করার পর গলায় সংক্রমণ ধরা পড়ে। তার চিকিৎসা চলছে। অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে তাকে।
৭২ বছর বয়সী বিখ্যাত সঙ্গীতশিল্পী সুমন একটা সময় প্রত্যক্ষ রাজনীতিতেও এসেছিলেন। তৃণমূলের হয়ে যাদবপুর থেকে লোকসভার সাংসদ হন তিনি। যদিও পরবর্তীকালে দলের সঙ্গে তার দূরত্ব কিছুটা বেড়েছিল। পরে তা মিটেও যায়। পরে আর কোনও নির্বাচনে প্রার্থী হননি তিনি। গত এপ্রিল মাসেই বাংলা নববর্ষের দিন দেশপ্রিয় পার্কে একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা যায় সুমনের গলায়। নাগরিকত্ব আইন নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূলের সুরে বারবার সরব হয়েছেন শিল্পী।
ইত্তেফাক/বিএএফ