প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের বিয়ে হয়েছিলো গত বছর ডিসেম্বর মাসে যোধপুরে। তারপর থেকে দু'জনে বিশ্বভ্রমণ করেই চলেছেন। এখন তারা আমেরিকায় রয়েছেন। রবিবার ক্যালিফোর্নিয়ার বরফে ঢাকা ম্যামোথ লেকে তাদের খুনসুটি ইনস্টাগ্রামে ভাইরাল। নিক জোনাস একটি ছবি শেয়ার করেছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে তার ভাই যো জোনাস ও সোফি টার্নার এবং প্রিয়াঙ্কা চোপড়াকে।
দেখে মনে হচ্ছে জোনাস ভাইয়েরা ঠাণ্ডায় শরীর গরম করতে বিয়ারে চুমুক দিয়ে সুপার বল খেলায় বেশ মজে গিয়েছিলেন।
নিজেদের পরিবাররে সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস
প্রিয়াঙ্কা আর সোফি একটি বিয়ার টাওয়ার তৈরিও করে ফেলেছিলেন। যার নাম প্রিয়াঙ্কা দিয়েছিলেন ‘সুপার বল হ্যাক’।
আরো পড়ুন: দুধ দিয়ে গোসলের পর ছেলেকে ঘরে তুললেন জাহালমের মা
নিক অবশ্য ক্যাপশন দিয়ে লিখেছেন, ‘সকলকে হ্যাপি সুপার বল সানডে। প্রিয়াঙ্কা চোপড়া, সোফি টার্নার ও জো জোনাস এই প্রবল ঠাণ্ডার মধ্যেও আমাদের দারুণ মজার পরিবেশ ধরে রেখেছ। জীবন সত্যিই সুন্দর।’
হোটেল রুমে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস
প্রিয়াঙ্কার সঙ্গে ক্যালিফোর্নিয়ায় আপাতত শুধু জোনাস পরিবারই নয় তার নিজের পরিবার রয়েছে। প্রিয়াঙ্কার মা মধু চোপড়াও সেখানেই রয়েছেন। তিনি একটি মিষ্টি ছবি শেয়ার করেন যেখানে তার ভাগ্নী কৃষ্ণাকে দেখা যাচ্ছে। ছবির ক্যাপশনে লেখা, ‘শীতের ডায়েরি পরিবারের সঙ্গে।’
ইত্তেফাক/বিএএফ