রাজধানীর মনিপুরি পাড়ায় ২৫ জুন যাত্রা শুরু করল কেয়ার বক্স। এটি একটি মডেল ফার্মেসি। মূলত ক্রেতাদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সেরা মানের সেবা দেওয়াই কেয়ার-বক্সের লক্ষ্য। তারা চারটি সেবা দেবে— ২৪/৭ ওষুধ, পারসোনাল কেয়ার, ডাক্তার এবং ই-কমার্স। তাই এখানে প্রয়োজনীয় সব ধরনের ওষুধের বাইরেও পাওয়া যাবে এক ঘণ্টায় টেস্টের রিপোর্ট এবং অনলাইনে ওষুধ কেনার সুযোগ। কেয়ার বক্সে বিদেশফেরত কনসালটেন্ট ডাক্তার দেখাতে লাগবে না কোনো ভিজিট; টেস্টের রিপোর্টেও মিলবে সর্বনিম্ন খরচে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ এলাকার সংসদ সদস্য ডা. মো. হবিবে মিল্লাত, কবি মোহন রায়হান, কোয়ার-বক্স’র কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমকর্মী। কেয়ার-বক্সের ডিরেক্টর ও সিইও তাপস এস নিকোলাস বলেন, ‘ব্যক্তিগত পণ্য কেনার সুবিধা এবং অল্প সময়ে হোম ডেলিভারিসহ আধুনিক সব ব্যবস্থাই আমরা এখানে করছি। আমরা ডাক্তারের ভিজিট নেব না কিন্তু আমাদের এখানে যেসব ডাক্তার বসবেন তারা সবাই বিশেষজ্ঞ কনসালটেন্ট।’ প্রয়োজনে:www.care-box.com