কিং সালমান সেন্টার বাংলাদেশে খাদ্য সহায়তা

কিং সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্রের সম্পূর্ণ অর্থায়নে ৮০ হাজার খাবারের ঝুড়ি বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। এটি বাস্তবায়ন করেছে বেসরকারি সংস্থা মুসলিম ওয়ার্ল্ড লীগ। প্রয়োজনীয় পুষ্টি ভারসাম্য অর্জনে এই ব্যতিক্রমী ও সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলজুড়ে এ বিতরণ কর্মসূচি চলছে। এ আয়োজনের ফলে সারাদেশের পাঁচ লাখেরও বেশি হতদরিদ্র লোক উপকৃত হচ্ছে। পাশাপাশি মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গারাও পাচ্ছেন এ বিশেষ খাদ্যঝুড়ি। বিগত দুই বছর ধরে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাগণ সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি তারা সহযোগিতাও করছেন। এই প্রকল্পটি দাতাদের চাহিদা তালিকার শীর্ষে সরাসরি প্রকল্প হিসেবে কিং সালমান সেন্টার থেকে এসেছে।