আপনার রাশিফল

৬ জুলাই ২০২১ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার

আজ ২২ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ এবং ২৪ জিলকদ ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-১৬ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৫০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা :৬। আপনার ওপর প্রভাবকারী গ্রহ :চন্দ্র ও শুক্র। আপনার শুভ সংখ্যা :২ ও ৬। শুভ বার :সোম ও শুক্রবার। শুভ রত্ন :হীরা ও মুক্তা। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

আর্থিক দিক ভালো যাবে। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। পুরোনো কোনো আত্মীয়ের সঙ্গে দেখা হতে পারে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন। পড়াশোনায় আনন্দ পাবেন।       

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

পরিবেশ-পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে চলুন। কাউকে প্রথম দেখায় ভালো লাগতে পারে। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

কোনো পূর্বকর্মের ফলভোগ করতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে। ব্যয় কমানোর চেষ্টা করুন। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

আর্থিক দিক ভালো যাবে। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন। কোনো আশা পূরণ হতে পারে। বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। পেশাগত যোগাযোগে সুফল পেতে পারেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ পিতার আরোগ্য লাভ হতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। বেকারদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা আছে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন। অন্যথায় সুনাম প্রশ্নবিদ্ধ হতে পারে। আজ কোনো ঝুঁকি নেবেন না।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। রোমান্স ও বিনোদন শুভ। ব্যাবসায়িক দিক ভালো যাবে। ঘনিষ্ঠ বন্ধুদের কারো সহযোগিতায় উপকৃত হতে পারেন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

শরীর ভালো নাও থাকতে পারে। পরিমিত আহার করুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ গ্রহণ করুন। ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

প্রেম ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। মনের মানুষকে মনের কথা খুলে বলুন। প্রণয় প্রস্তাবে সাড়া পেতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে কারো কারো সন্তান লাভ হতে পারে। সৃজনশীল কাজে সুফল পাবেন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

মাতৃস্বাস্থ্য ভালো যেতে পারে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

কারো সঙ্গে নতুন আত্মীয়তা হতে পারে। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন। কাজকর্মে উত্সাহ বোধ করতে পারেন। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে।