দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক চালু করেছে গেম বিষয়ক কনটেন্টের প্ল্যাটফর্ম ‘গেমারস ডেন’। বাংলালিংক-এর সেলফ-কেয়ার অ্যাপ ‘মাই বাংলালিংক’-এ যুক্ত করা হয়েছে প্ল্যাটফর্মটি। দেশে মোবাইল গেমিং জনপ্রিয়তা লাভ করছে ও ক্রমশ এর পরিসর বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে বিনোদনের পাশাপাশি এটি গেমারদের উপার্জনেরও একটি উত্স হয়ে উঠেছে। ‘গেমারস ডেন’-এ বাংলাদেশি মোবাইল গেমপ্রেমীরা দেশের শীর্ষ পনেরো জন গেমারের তৈরি বিভিন্ন এক্সক্লুসিভ কনটেন্ট উপভোগ করতে পারবে। ‘গেমারস ডেন’ চালু করা উপলক্ষে বাংলালিংক-এর অফিসিয়াল ফেসবুক পেইজে একটি গেম-ভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় সঠিক উত্তর দিয়ে অংশগ্রহণকারীরা জিতে নিতে পারবেন বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার।