সদরপুরে বর্ষায় নৌকা তৈরির ধুম

সদরপুর উপজেলার চরাঞ্চলে যোগাযোগের জন্য নৌকা তৈরির ধুম পড়েছে। সদরের সাড়ে সাতরশি বাজার, সদরপুর বাজার, পিঁয়াজখালী বাজার ও আকটেরচর বাজারে যেন নৌকা তৈরির উত্সব চলছে। দেখা গেছে, কারিগররা নতুন নৌকা তৈরি এবং পুরাতন নৌকা মেরামতে ব্যস্ত সময় পার করছে। চৌধুরীর হাট এলাকার লুত্ফর কাড়াল, জামাল শিকদার, কান্দি গ্রামের আকাব্বর জঙ্গী, চন্দ্রপাড়া এলাকার লতিফ হাওলাদার ও একই এলাকার মোসলেম কাজী বলেন, বর্ষায় তাদের একমাত্র নৌকাই বাঁচার সম্বল। লকডাউন চলায় মানুষ বাজারে আসছে না। তাই এখন নৌকা কেনার জন্য লোকজন কম আসছেন।