চাটখিলে ইব্রাহিম সড়কে ধস

চাটখিল উপজেলার দশঘরিয়া দৌলতপুর-আথাকরা ক্বারী ইব্রাহিম সড়ক নির্মাণের এক মাসের মাথায় দৌলতপুর ভুঁইয়া বাড়ির সামনের অংশ গাইডওয়ালসহ ধসে পড়েছে। ফলে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। দেখা গেছে, সড়কের বিভিন্ন অংশে ফাটল ধরেছে। দৌলতপুর গ্রামের অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক গোলাম কিবরিয়া ভুঁইয়া ও স্থানীয় ব্যবসায়ী মাহবুব মিয়া জানান, সড়কটি নির্মাণের সময়ও তারা নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করার অভিযোগ করেছে। উপজেলা প্রকৌশলী আবদুর রহিম বলেন, ‘দ্রুত সড়কের ধসে পড়া অংশ মেরামত করতে বলা হয়েছে। তা না হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কোনো বিল দেওয়া হবে না।’