রাজাপুরে চার জুয়াড়ির কারাদণ্ড

করোনা মহামারির মধ্যেও থেমে নেই জুয়াড়িদের জুয়া খেলা। রাজাপুরে রবিবার চার জুয়াড়িকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার পশ্চিম ইন্দ্রপাশা এলাকার জোড়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মেজিস্ট্রেট মো. মোক্তার হোসেন এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডাদেশপ্রাপ্তরা হলো— উপজেলার পশ্চিম ইন্দ্রপাশা এলাকার মো. আব্দুস ছোবাহান খান, মো. সুমন হাওলাদার, মো. খসরু খান ও মো. সুমন হাওলাদার। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, দণ্ডপ্রাপ্তদের আদালতে প্রেরণ করা হয়েছে।