হোসেনপুরে বাল্যবিয়ে বন্ধ বরের বাবাকে জরিমানা

হোসেনপুরে রবিবার রাতে এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া পারভেজ। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. আবু্বকর সরকারসহ অন্যরা উপস্থিত ছিলেন। জানা যায়, পৌর এলাকার নগর আড়াইবাড়িয়া গ্রামের নূর ইসলামের ছেলে সাকিবের সঙ্গে মেয়েটার বাল্যবিয়ের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করে দেন এবং বরের বাবা নূর ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করেন।