সাঁথিয়া উপজেলার শোলাবাড়িয়া গ্রামে বিদ্যুত্স্পৃষ্টে মোফাজ্জল হোসেন (৫২) নামের এক সৌদি প্রবাসী মারা গেছেন। সোমবার সকাল ৭টার দিকে নিজ বাড়িতে তিনি বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা যান। তিনি ঐ গ্রামের মৃত ছাকেদ আলীর ছেলে। পরিবার সূত্রে জানা যায়, মোফাজ্জল এক মাস হলো সৌদি আরব থেকে বাড়িতে ফিরেছেন। সোমবার সকালে ঘরের বৈদ্যুতিক ফ্যান মেরামত করতে গেলে স্পৃষ্ট হয়ে তিনি মারা যান।