একদিকে সেমিফাইনাল লড়াইয়ের উত্তাপ। অনেকদিকে চলছে ইউরোর গোল্ডেনবুট কে পাবে তা নিয়ে জল্পনাকল্পনা। পর্তুগাল শেষ ষোলোর পর্ব থেকেই বিদায় নিয়েছে। পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো যেন এখনো ইউরোতে রয়ে গেছেন। রোনালদো ইউরোতে পাঁচ গোল করেছেন। গ্রুপ পর্বেই হয়েছিল এই পাঁচ গোল। কিন্তু নক আউটে হেরে গিয়ে আর গোলের সুযোগ শেষ হয়ে যায়। এরই মধ্যে রোনালদোর পাঁচ গোলের ল্যান্ডমার্কে এসে দাঁড়িয়েছেন চেক প্রজাতন্ত্রের প্যাত্রিশ শিক। কোয়ার্টার ফাইনালে ডেনমার্কের বিপক্ষে ২-১ গোলে চেক প্রজাতন্ত্র হেরেছে। সেই ম্যাচে একমাত্র গোলটি করেছেন প্যাত্রিক শিক। রোনালদো এবং প্যাত্রিক শিক পাঁচ গোল করে ইউরোর গোল্ডেন বুটের জন্য দাবিদার হলেও উয়েফা বলছে অন্যকথা। এই দুই জনের মধ্যে কে এগিয়ে থাকবেন। তার একটা ব্যাখ্যায় উয়েফা বলছে রোনালদোর অ্যাসিস্টে গোল করেছেন দিয়েগো জোতা জার্মানির বিপক্ষে গোল করেছিলেন তিনি। এই এটা বিষয়কে গুরুত্ব দিয়ে রোনালদোকে এগিয়ে রাখছে উয়েফা।
ইউরোতে তিনটি করে গোল করেছেন বেলজিয়ামের রোমেলো লুকাকু, ফ্রান্সের করিম বেঞ্জামা, সুইডেনের এমিল ফর্সবার্গ। এই তিন দেশই ইউরো থেকে বিদায় নেওয়ায় তাদের সুযোগ শেষ। এখন যারা টিকে আছেন তাদের মধ্যে রয়েছে ইংল্যান্ডের রাহিম স্টারলিং, হ্যারি কেইন, ডেনমার্কের ক্যাসপার ডলবার্গ। তাদের সুযোগ আছে যদি সেমিফাইনালে অপ্রত্যাশিত কিছু করে ফেলেন।
যদিও এটা বলা যায় যে, এই ফুটবলাররা এখন গোল গোল্ডেন বুটের দিকে তাকিয়ে নেই। তারা দলকে ফাইনালে তোলার জন্য লড়াই করবেন। নিজেদের নামে গোল সংখ্যা যদি বেড়ে যায় তাহলে সেটি হবে বাড়তি পাওনা। কারণ সেমিফাইনাল এবং ফাইনাল মিলে দুই ম্যাচ হাতে থাকছে এবং সুযোগও থাকছে। আর যদি সুযোগ না পাওয়া যায় তাহলে ক্রিশ্চিয়ানো রোনালদো পেয়ে যেতে পারেন এবারের ইউরোর গোল্ডেন বুট। যদি তাই হয়, সিআর সেভেনের জন্য সেটা হবে ক্যারিয়ারের নতুন পুরস্কার। ক্রিশ্চিয়ানো রোনালদো তার ক্যারিয়ারে অসংখ্য ব্যক্তিগত পুরস্কার জমা করেছেন। নেই শুধু ইউরোর গোল্ডেন বুট। এবার ক্রিশ্চিয়ানো রোনালদো গোল্ডেন বুট পাবেন কি না, ফাইনাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।