সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক রিফাত হোসেনের (৩২) লাশ গত সাত দিনেও ফেরত পায়নি তার পরিবার। সন্তানকে হারিয়ে শোকে বিহ্বল রিফাতের মা লিপি বেগম ও দিনমজুর বাবা ইসমাইল হোসেন। নিহত ছেলের মুখ শেষ বারের মতো দেখতে স্থানীয় সংসদ সদস্য, ইউনিয়ন চেয়ারম্যান, বিজিবির কোম্পানি কমান্ডার, থানাপুলিশের কাছে ঘুরেও কোনো আশ্বাস মেলেনি।