বরিশালের গৌরনদী উপজেলার তারাকুপি এবং উজিরপুরের মুন্সিরতালুক পৃথক এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ২০৭ পিস ইয়াবাসহ তিন ব্যক্তিকে আটক করেছে র্যাব-৮। গত রবিবার সকালে এই অভিযান চালায় র্যাবের বিশেষ দল। আটককৃতরা হলো গৌরনদীর তারাকুপি এলাকার মৃত মোহাম্মদ আলী চাপরাশীর ছেলে মো. শাহ আলম চাপরাশী (৩৮) এবং উজিরপুরের জামবাড়ী এলাকার মুজিবর শেখের ছেলে মো. রুবেল শেখ (২২) এবং গণেশ রায়ের ছেলে প্রফুল্ল রায় (২৫)।