হাসিবুর রহমান
ভালোবাসা দিবসের আয়োজন এখন বিশ্বজনীন। এই দিনকে সামনে রেখে ক্রেতাদের চাহিদা পূরণ করতেই টুয়েলভ ক্লদিং নিয়ে এসেছে বিভিন্ন স্টাইলের কালেকশন। এর পাশাপাশি ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে টুয়েলভ ক্লদিংয়ের পক্ষ থেকে থাকছে একটি আকর্ষণীয় অফার। এই অফারে ক্রেতারা ৩ হাজার টাকার উপরে যেকোনো প্রোডাক্ট কিনলেই পাবেন একটি লাকি কুপন, লটারির মাধ্যমে পাঁচজন বিজয়ী নির্বাচন হবে এবং নির্বাচিত পাঁচজন ভাগ্যবান ক্রেতা পাবেন তার সঙ্গীসহ ২টি ঢাকা-ব্যাংকক-ঢাকা এয়ার টিকেট। একজন ক্রেতা চাইলে একাধিকবার ক্রয়ের মাধ্যমে একাধিক কুপন পেতে পারবেন। এই অফার ৭ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবং স্বচ্ছতার খাতিরে ফেসবুক লাইভে এসে লটারিটি অনুষ্ঠিত হবে। বিস্তারিত পাওয়া যাবে টুয়েলভের ফেসবুক পেজে। (https://www.facebook.com/Twelvebd/) টুয়েলভের যেকোনো শাখা থেকেই অংশগ্রহণ করা যাবে এই অফারে। টুয়েলভ ক্লদিন টিম গ্রুপের ১২তম প্রতিষ্ঠান। টুয়েলভ ক্লদিংয়ের প্রথম উদ্বোধন ২০১২-তে হলেও টিম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আবদুল্লাহ হিল রাকিবের সরাসরি তত্ত্বাবধানে ২০১৮-তে টুয়েলভ নতুন রূপে যাত্রা শুরু করে। ধানমন্ডি, মিরপুর, উত্তরা, যমুনা ফিউচার পার্ক এবং বনশ্রী মিলিয়ে বর্তমানে টুয়েলভের পাঁচটি শাখা আছে ঢাকাতে। এছাড়াও আগামী কয়েকমাসের ভিতরেই টুয়েলভ ঢাকার বাইরে যাত্রা শুরু করতে চলছে। তারুণ্যকে প্রাধান্য দিয়ে টুয়েলভ এবারে ভ্যালেন্টাইনস কালেকশনে সালোয়ার-কামিজ, পাঞ্জাবির পাশাপাশি ওয়েস্টার্ন ড্রেসও থাকবে, আছে কাপল টি-শার্ট, এছাড়াও ভ্যালেন্টাইনসের সাথে ফাল্গুন এবং একুশের জন্য ফতুয়া, পায়জামা, পাঞ্জাবিতে আছে সমকালীন ডিজাইনের পাশাপাশি প্যাটার্ন এবং রঙে বৈচিত্র্যের ছোঁয়া।