গৌরীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

গৌরীপুরে ডোবার পানিতে ডুবে হাওয়া বিবি নামে সাত বছর বয়সি এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বিকালে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের রুকনাকান্দা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশু ঐ গ্রামের মজিবুর রহমানের মেয়ে। জানা গেছে, সোমবার দুপুরে হওয়া বিবি বাড়ি থেকে বের হয়। বিকাল হয়ে গেলেও সে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করে। পরে বাড়ির পাশে একটি ডোবার পানিতে তাকে ভাসতে দেখে। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান আব্দুল সিদ্দিকী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধারণা করা হচ্ছে অসতর্কতা বশত মেয়েটি ডোবায় পরে গেলে পানিতে ডুবে তার মৃত্যু হয়।