শীর্ষ মার্কিন সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি বলেছেন, যুক্তরাষ্ট্রে সাম্প্রতিককালে করোনা ভাইরাসে মারা যাওয়া ৯৯ দশমিক ২ ভাগই টিকা নেননি। আমেরিকান টিভিকে দেওয়া সাক্ষাত্কারে ফাউচি বলেন, জুনে মারা যাওয়া বেশির ভাগই এই তালিকাভুক্ত। তিনি বলেন, এটা দুঃখজনক যে প্রতিরোধযোগ্য হলেও আমরা সেটা মানছি না। তিনি বলেন, যে সব স্থানে টিকা নেওয়ার হার কম সেখানেই কেবল মাস্ক পরা প্রয়োজন। —জি নিউজ