খুলনায় পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় মাদক ব্যবসায়ীসহ ৮৮ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত খুলনা মহানগরীসহ জেলার নয় থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিসুর রহমান বলেন, জেলা পুলিশের নিয়মিত অভিযানে ৮ মাদক ব্যবসায়ীসহ ৬০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়। জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকবিক্রেতাকে গ্রেফতার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ৫ পিস ইয়াবা ও ৬১ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এছাড়া তাদের বিরুদ্ধে মোট সাতটি মাদক মামলা রুজু করা হয়।
আরো পড়ুন: ‘জেনা করা পাপ’ বললেন পর্নস্টার নাদিয়া আলি
অপরদিকে, খুলনা মহানগর পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, গত ২৪ ঘণ্টায় মহানগর পুলিশ নগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে নয় মাদক ব্যবসায়ীসহ ২৮ জনকে গ্রেফতার করেছে। অভিযানে তাদের কাছ থেকে ৬৯ পিস ইয়াবা ও ৬৫ গ্রাম গাঁজা ও মদ জব্দ করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ