দশম শ্রেণির পদার্থবিজ্ঞান
পদার্থের অবস্থা
৬. পদার্থ সাধারণত কয় অবস্থায় থাকে?
উত্তর:৩ অবস্থায়। যথা: কঠিন, তরল, গ্যাসীয়।
৭. স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া কোনটি?
উত্তর:ব্যাপন।
৮. ব্যাপন কাকে বলে?
উত্তর:কোনো মাধ্যমে কঠিন, তরল, ও বায়বীয় পদার্থের ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে।
৯. কোনো পদার্থ ছড়িয়ে পড়তে কম সময় লাগলে ঐ পদার্থের ব্যাপন হার কীরূপ?
উত্তর:ব্যাপন হার বেশি।
১০. পটাশিয়াম পার-ম্যাঙ্গানেটের সংকেত কী?
উত্তর:KMNO4
১১. কক্ষ তাপমাত্রায় তরল মাধ্যমে কোন ধরনের পদার্থের ব্যাপনের হার সবচেয়ে বেশি?
উত্তর:গ্যাসীয় পদার্থ ।
১২. বস্তুর ভর বৃদ্ধি করলে ব্যাপনের হার কী রকম হয়?
উত্তর:কমে যায়।