রাশিয়ার পূর্বাঞ্চলে যাত্রীবাহী অ্যান-২৬ মডেলের নিখোঁজ উড়োজাহাজটির ২৮ যাত্রীর সবাই নিহত হয়েছেন এবং উড়োজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলে জানিয়েছে রাশিয়ার বেশকয়েকটি গণমাধ্যম।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বরাতে জানা যায়, মঙ্গলবার (৬ জুলাই) রাশিয়ার পূর্ব প্রান্তে সাইবেরিয়ার কামচাটকা উপদ্বীপের উত্তরের দিকে উড়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে উড়োজাহাজটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজ হওয়া যাত্রীবাহী বিমানের ২৮ যাত্রীর সবাই নিহত হয়েছেন। উদ্ধার কর্মীরা বলছে, বিমানটিতে থাকা ৬ জন ক্রু ও ২২ যাত্রীর সবাই নিহত হয়েছেন।
На борту пропавшего на Камчатке Ан-26 находились начальник мобилизационного отдела администрации Паланы Александр Андрейкин, глава финансового управления администрации поселка Ольга Андрейкина и руководитель отдела опеки и попечительства Юлия Суровцева:https://t.co/fXql6HUoYY pic.twitter.com/6aUHdeOm39
— РЕН ТВ | Новости (@rentvchannel) July 6, 2021
এদিকে রুশ বার্তাসংস্থা তাসের খবরেও উড়োজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়ার কথা জানানো হয়েছে। স্থানীয় ওই বিমান সংস্থার প্রধান আলেক্সি খ্রাবরভ এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘উড়োজাহাজটির কয়েকটি টুকরো পাওয়া গেছে। এখনই এ ব্যাপারে বিস্তারিত বলা যাচ্ছে না। তদন্তকারীরা কাজ শুরু করেছেন।’
রুশ কর্মকর্তারা জানান, নিখোঁজ হওয়া বিমানটি উদ্ধারে কমপক্ষে দুটি হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধারকাজ পরিচালনা করা হয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মাত্র ১০ মিনিট পরই উড়োজাহাজটির অবতরণের কথা ছিল। পালানার স্থানীয় প্রশাসনের প্রধান ওলগা মখিরিভাও ওই উড়োজাহাজে ছিলেন।
ইত্তেফাক/এএইচপি