ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে মুখোমুখি ইউরোপের দুই পরাশক্তি। হারলেই বাদ। আর জিতলে শিরোপা জয়ের পথে আরেক ধাপ এগিয়ে যাওয়া। এমন ম্যাচে ছাড় দিতে চাইবে না কোন পক্ষই। তাই তো একাদশ সাজাতেও সর্বোচ্চ সতর্ক থাকবেন দুই দলের কোচ।
টিম নিউজ
ইতালির গুরুত্বপূর্ণ সদস্য স্পিনাৎসোলা ইনজুরিতে পড়ে ছিটকে পড়েছেন আগের ম্যাচে। ফলে তাকে ছাড়াই স্কোয়াড গঠন করতে হবে রবার্তো মানচিনিকে।
#Azzurri ????????
— Italy ⭐️⭐️⭐️⭐️ (@azzurri) July 5, 2021
???? Pics as the boys apply the finishing touches at #TheHive ????
Tomorrow's game against #ESP decides who will qualify for the final ???? ????????#VivoAzzurro #ITAESP #EURO2020 pic.twitter.com/AMGmDnUzas
অন্যদিকে পাবলো সারাবিয়াকে নিয়ে শঙ্কায় আছে স্প্যানিশরা। তাকে না পাওয়ার সম্ভাবনাই বেশি লুই এনরিকের।
???? Where could the game be won and lost?
— UEFA EURO 2020 (@EURO2020) July 6, 2021
Three key battles: Italy vs Spain ????#EURO2020
সম্ভাব্য একাদশ
ইতালি: ডোনারুম্মা, লোরেঞ্জো, বনুচ্চি, কিয়েলিনি, এমারসন, বারেয়া, জর্জিনহো, ভেরাত্তি, কিয়েসা, ইমোবিল, ইনসিনিয়ে।
স্পেন: উনাই সিমন, আপ্পিলিকুয়েতা, লাপোর্তে, তোরেস, আলবা, কোকে/লরেন্তে, বুসকেটস, পেদ্রি, তোরেস, মোরাতা, ওলমো।
9⃣ años después, la @SeFutbol juega en unas horas las semifinales de una EURO.
— Selección Española de Fútbol (@SeFutbol) July 6, 2021
Un gran éxito alcanzado por los chicos de @LUISENRIQUE21 del que también forman parte los jugadores que entrenaron para la Selección en la burbuja paralela.
???? ¡ESTO TAMBIÉN ES VUESTRO!#SomosEspaña pic.twitter.com/Ai6mt4zOEK
দুই কোচের বক্তব্য
ইতালির কোচ রবার্তো মানচিনি ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বলেন, আমরা জানি বেলজিয়ামের চেয়েও স্পেন কঠিন প্রতিপক্ষ। ম্যাচটা কোনভাবেই সহজ হবে না। স্পেন অনেক বছর ধরে দারুণ ফুটবল খেলছে। ওদের দলটা তারুণ্যনির্ভর। তবে ওদের একজন দুর্দান্ত কোচ এবং বেশকিছু ভালো ফুটবলার আছে।
স্পেনের কোচ লুই এনরিকে বলেন, দুই পক্ষই তো জিততে পারবে না। কারা জেতে সেটিই হবে দেখার বিষয়। ভালো কয়েকজন ফুটবলারের পাশাপাশি ওরা দল হিসেবেও বেশ ভালো। তারা দলগতভাবে আক্রমনে যায় আবার দলগতভাবে ডিফেন্স করে। ঠিক যেমনটা আমরা খেলতে চাই। সবমিলিয়ে ম্যাচটা দারুণ হবে আশা করি।
ইত্তেফাক/এএএন