মার্কেটে অবৈধভাবে দোকান বরাদ্দ দেওয়ায় ডিএসসিসির তিন কর্মকর্তা বরখাস্ত

ভুয়া কাগজপত্র তৈরি ও জালিয়াতির মাধ্যমে করপোরেশনের তিন মার্কেটে এবং দুইটি পরিত্যক্ত জায়গা অবৈধভাবে বরাদ্দ দেওয়ায় দক্ষিণ সিটি করপোরেশনের তিন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার ডিএসসিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বরখাস্তকৃতরা হলেন, সার্ভেয়ার মুহাম্মদ বাচ্চু মিয়া ও মো. ফারুক হোসেন এবং ট্রেজারার আবু শাহাদাত্ মো. সায়েম।