নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকার পক্ষে এলাকায় করোনায় আক্রান্ত কর্মহীন ও দুস্থদের বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন গঠিত স্বেচ্ছাসেবক টিম।
গত দুই দিনে সোনারগাঁওয়ের মোগড়াপাড়া, বৈদ্যেরবাজার, বারদী ও সোনারগাঁও পৌরসভা এলাকায় ১২৩ জন করোনা আক্রান্ত অসহায় ব্যক্তির বাসায় চাল, ডাল, আলু, চিনি, লবণ, আটা, তেল, পিঁয়াজ, শিশুখাদ্য ও ফলসহ বিভিন্ন খাদ্যপণ্য পৌঁছে দেওয়া হয়েছে।
গত বছরও করোনায় আক্রান্তদের বাসায় বাসায় খাদ্যসামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী পৌঁছে দিয়েছিলেন এমপি খোকা ও তার স্বেচ্ছাসেবক টিম।