মহেশপুরের সাবেক এমপি শামসুল হুদা খানের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

গতকাল মঙ্গলবার সকালে মহেশপুরের সাবেক এমপি শামসুল হুদা খানের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মরহুমের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

নিজ বাসভবনে মরহুমের পুত্র ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল আজম খান চঞ্চল মরহুম শামসুল হুদা খানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া পারিবারিকভাবে মিলাদ মাহফিল ও দোয়াখায়ের অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, মরহুম শামসুল হুদা খান মহেশপুর পৌরসভার চেয়ারম্যান ও ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। এমপি চঞ্চল তার মরহুম পিতার আত্মার মাগফেরাত কামনা করে সবার কাছে দোয়া কামনা করেন।