‘বাকের-খনি’

আজ রাত ৯টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত ধারাবাহিক নাটক ‘বাকের খনি’। মেজবাহউদ্দিন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নজরুল ইসলাম রাজু। পর্ব পরিচালনায় রয়েছেন মাতিয়া বানু শুকু ও তাসদিক শাহরিয়ার খান। নাটকটিতে অভিনয় করেছেন মীর সাব্বির, সাজু খাদেম, তাসনুভা তিশা, নাবিলা ইসলাম, রোজী সিদ্দিকী, লুত্ফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, আনন্দ খালেদ প্রমুখ। ফেসবুকের মাধ্যমে খানি বেগম নামে একজন অতীব সুন্দরী, রূপবতী রমনীর সঙ্গে পরিচয় ঘটেছিল বাকের নামে একজন যুবকের। পুরোনো ঢাকার অতি আধুনিক খানি বেগম একদিন ছুটির দিন লালাবাগের কেল্লাতে বাকেরকে দেখা করার জন্য বলে। কিন্তু তার বন্ধু আবুল ওরফে এ্যাবার প্রতারণায় দেখা আর হয় না দু’জনের।