স্বাস্থ্য মন্ত্রণালয়ের বদলির তালিকায় মৃত ও অবসরে যাওয়া চিকিত্সকরাও রয়েছেন। দুই দিনে সহস্রাধিক চিকিত্সককে গণবদলির ঘটনাকে বিতর্কিত ও ষড়যন্ত্রমূলক বলে আখ্যা দিয়েছে চিকিত্সকদের সংগঠন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ)।
গতকাল মঙ্গলবার সংগঠনের নেতৃবৃন্দ বলেন, কোন্ চিকিত্সককে কোথায় বদলি করতে হবে সেই ধারণাও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নেই। বদলির তালিকায় মৃত ও অবসরে যাওয়া চিকিত্সকরাও রয়েছেন। অথচ করোনায় মারা গেছেন এই চিকিত্সক। তাই বিএমএ মনে করে করোনাকালে চিকিত্সকরা যখন জীবন দিয়ে জনগণের সেবা দিয়ে যাচ্ছেন, তখনই এ ধরনের গণবদলিতে তারা ক্ষুব্ধ। মন্ত্রণালয় তাদের ব্যর্থতা ঢাকতে এই বিতর্কিত বদলির কাজটি করেছে।
এদিকে আজ বুধবার সন্ধ্যা ৭টায় বিএমএর কার্যনির্বাহী কমিটি এক জরুরি সভা আহ্বান করেছে। এ সভায় বদলির আদেশের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিএমএ মহাসচিব ডা. এহতেশামুল হক দুলাল।