প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা গতকাল বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলের উপ-নেতা জি এম কাদেরকে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) প্রেস উইং জানায়, প্রধানমন্ত্রী ঈদের শুভেচ্ছা কার্ড পাঠিয়ে বিরোধীদলীয় নেতাদের শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মো. আবু জাফর রাজু গতকাল দুপুরে জি এম কাদের এবং বিরোধীদলীয় নেতার একান্ত সচিব এ কে এম আব্দুর রহিম ভুঁইয়ার কাছে কার্ডগুলো হস্তান্তর করেন।