বাংলাদেশ প্রিমিয়ার লিগ

কুমিল্লাকে ১৬৬ রানের টার্গেট দিল রংপুর

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের এলিমিনেটর পর্বের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ১৬৬ রানের টার্গেট দিয়েছে রংপুর রাইডার্স। সোমবার (৪ ফেব্রুয়ারি) ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রংপুর রাইডার্স। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ১৬৫ রান।

শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ১ রানেই বিদায় নেন ওপেনার মেহেদি মারুফ। মারুফের পর তিন নম্বরে নামা মোহাম্মদ মিথুনও ফেরেন ৩ রানে। তবে মাঠের আরেক প্রান্ত ধরে রাখেন ক্যারাবিয়ান ওপেনার ক্রিস গেইল। মাঝে রবি বোপারা ৩ রান করে বিদায় নেন। ৪৪ বলে ৪৬ রানের ইনিংসে খেলে সাজঘরে ফেরেন গেইল। এরপর জুটি গড়েন রিলে রুশো এবং বেনি হাওয়েল। ৪০ বলে এই জুটি থেকে আসে ৭০ রান। শেষ ওভারে ৩১ বলে করেন ৪৪ রান করে বিদায় নেন রুশো। ২৭ বলে অর্ধশতক পূর্ণ করা হাওয়েল ৫৩ রানে অপরাজিত থাকেন। ইনিংস শেষে নাহিদুল ৬ রান করে অপরাজিত থাকেন।

আরও পড়ুন:  ১৬ বছরে 'ফেসবুক'

কুমিল্লা পক্ষে মেহেদি হাসান, সঞ্জিত সাহা ও ওয়াহাব রিয়াজ নিজেদেরর ৪ ওভারে তুলে নেন একটি করে উইকেট।  

শেষ খবর পাওয়া পর্যন্ত ১৬৬ রানের লক্ষ্যে ব্যাট করছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। প্রথম ওভার শেষ তাদের সংগ্রহ শূণ্য উইকেটের বিনিময়ে দুই রান।

ইত্তেফাক/জেডএইচডি