মুহম্মদ আনিসুল হক
আজ ২৪ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ এবং ২৬ জিলকদ ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-১৭ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৫০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয়, তাহলে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা :৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ :চন্দ্র ও শনি। আপনার শুভ সংখ্যা :২ ও ৮। শুভ বার :শনি ও সোমবার। শুভ রত্ন :নীলা ও মুক্তা। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
সংগীতশিল্পীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। কণ্ঠসংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। আপনজনদের সঙ্গে মতানৈক্য এড়িয়ে চলুন। কাজকর্মে প্রত্যাশিত সাফল্য বাধাগ্রস্ত হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
চক্ষুসংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ গ্রহণ করুন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। মূল্যবোধ বজায় রাখুন। পুরোনো কোনো আত্মীয়ের সঙ্গে দেখা হতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। সেক্ষেত্রে সাফল্য পেতেও পারেন। অসুস্থদের স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে। অপরের প্রতি সদাচরণ করুন। ঝুঁকি আছে, এমন কাজ করা থেকে বিরত থাকুন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন। বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। যে কোনো কাজ তাদের পরামর্শ অনুযায়ী করুন। পেশাগত যোগাযোগ চালিয়ে যান।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
সামাজিক কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সিনিয়রদের সহযোগিতা নিন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বোধ করতে পারেন। জীবনকে অর্থবহ করে গড়ে তোলার চেষ্টা করুন। তীর্থযাত্রা হতে পারে। মন ভালো থাকবে। সামাজিক যোগাযোগ চালিয়ে যান।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
সময়ের প্রতিকূলতা সম্পর্কে সতর্ক থাকুন। আপনার নামে কোনো অপবাদ রটতে পারে। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন। ব্যাবসায়িক দিক ভালো যাবে না।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
অপরের প্রতি সদাচরণ করুন। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন। ব্যাবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পেতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। অন্যথায় সুযোগ হাতছাড়া হতে পারে। সন্তানের প্রতি খেয়াল রাখুন। পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
পড়াশোনার প্রতি আগ্রহ বোধ করতে পারেন। যানবাহনে ওঠানামায় সতর্কতা অবলম্বন করুন। অসুস্থ মায়ের প্রতি খেয়াল রাখুন। উত্তেজনা পরিহার করুন। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বোধ করতে পারেন।