ইত্তেফাক রিপোর্ট
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২০৫টির বা ৫৫ দশমিক ১১ শতাংশের শেয়ার ও ইউনিটদর কমেছে। গতকাল অলটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, আগের দিন মঙ্গলবার লেনদেন শেষে অলটেক্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৪ দশমিক ১০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৩ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ারদর ১ দশমিক ১০ টাকা বা ৭ দশমিক ৮০ শতাংশ কমেছে। ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে দেশ গার্মেন্টসের ৭ শতাংশ, ফার কেমিক্যালের ৬ দশমিক ৬১ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৬ দশমিক ৪১ শতাংশ, তাল্লু স্পিনিংয়ের ৫ দশমিক ৯৫ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৫ দশমিক ৯৪ শতাংশ, নুরানী ডাইংয়ের ৫ দশমিক ৬৬ শতাংশ, খান ব্রাদার্সের ৫ দশমিক ৪৭ শতাংশ, এমারেল্ড অয়েলের ৫ দশমিক ০৬ শতাংশ এবং মেঘনা কনডেন্স মিল্কের শেয়ারদর ৪ দশমিক ৭৯ শতাংশ কমেছে।