ত্রিশাল-ফুলবাড়িয়া সড়ক বেহাল

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা

ত্রিশাল-ফুলবাড়িয়া সড়কের ছয় কিলোমিটারে অসংখ্য খানাখন্দে চলাচল বিঘ্নিত হচ্ছে। তিন দফা সময় বাড়িয়ে গত তিন বছরেও শেষ হয়নি এলজিইডির আওতাধীন এই সড়কের সংস্কার কাজ। ত্রিশালের বৈলর মোড় থেকে ফুলবাড়িয়া উপজেলার সীমানা পর্যন্ত সড়কের সাড়ে পাঁচ কিলোমিটার পড়েছে ত্রিশাল উপজেলায়। সজিব সরকার, ইদ্রিস আলী, হাফিজুল ইসলামসহ স্থানীয়রা বলেন, কাদাপানি মেখে চলাচল করছি কয়েক বছর ধরে। তিন বছরেও শেষ হয়নি ত্রিশাল-ফুলবাড়িয়া সড়কের সংস্কার। প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, ‘কাজের অগ্রগতির পরিপ্রেক্ষিতে বর্ধিত সময়ের মধ্যে সড়কের সংস্কার কাজ শেষ হবে না। তবে অতিরিক্ত অল্প সময়ের মধ্যেই শেষ হবে কাজ।’