কঠোর লকডাউনেও গরুর হাট বসেছে মহাদেবপুরে

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা

নওগাঁর মহাদেবপুরে কঠোর লকডাউন চলাকালে গতকাল বুধবার উপজেলার মাতাজীতে গরুর হাট বসেছে। সব ধরনের হাটবাজার বন্ধ ঘোষণা করা হলেও প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে বৃহত্ এ গরুর হাট বসে। ক্রেতাবিক্রেতাদের মধ্যে স্বাস্থ্যবিধি মানার বালাই ছিল না। অন্য সময় দুপুরের পরে এ হাট বসলেও গতকাল দুপুরের আগ থেকেই ক্রেতা-বিক্রেতার প্রচুর সমাগম ঘটে বলে স্থানীয়রা জানান। এ ব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ আজম উদ্দীন মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইজারাদাররা হাট বসানোর প্রস্তুতি নিয়েছিল, খবর পেয়ে পুলিশ গিয়ে হাট ভেঙে দিয়েছে।