সাইফের তৃতীয় ‘ডাক’

পা কোথায়, ব্যাট কোথায়, বল কোথায়— গতকাল সাইফ হাসানের বোল্ড হওয়ার দৃশ্য দেখে সবার মনেই এমন প্রশ্ন জেগেছিল। ফুটওয়ার্ক নেই, ব্যাটিংয়ের মৌলিক কৌশলই নেই এ তরুণ ওপেনারের মধ্যে। গতকাল মুজারাবানির করা ইনিংসের পঞ্চম বলে বোল্ড হয়ে বাংলাদেশকে বিপদে ফেলেছেন সাইফ (০)।

টেস্ট ক্যারিয়ারই শুরু হয়েছিল তার ‘ডাক’ মেরে, গত বছর পাকিস্তানের বিরুদ্ধে। ক্যারিয়ারে তৃতীয়বার শূন্য রানে আউট হলেন সাইফ। গত এপ্রিলে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে রানের খাতা খুলতে পারেননি তিনি। এখন পর্যন্ত ৫ টেস্টের ৮ ইনিংসে করেছেন ৮৪ রান।