ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা
করোনা মহামারিতে মানিকগঞ্জ জেলায় দুস্থ ও কর্মহীন হয়ে পড়া ৭০টি পরিবারের মধ্যে ত্রাণসহায়তা বিতরণ করা হয়েছে। সদর উপজেলায় চলমান লকডাউনে গত তিন দিনে জাতীয় খাদ্যসহায়তার জন্য ৩৩৩ নম্বরে যারা ফোন করেছিলেন, তাদের যাচাই-বাছাই শেষে খাদ্যসহায়তা প্রদান করা হয়। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ খাদ্যসহায়তা বিতরণ করেন।