কেরানীগঞ্জে এনজিও কর্মীকে গণধর্ষণ গ্রেফতার ৫

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা মুসলিমনগর নাজিরেরবাগ এলাকায় এক এনজিওকর্মী গণধর্ষণের শিকার হয়েছেন। গণধর্ষণে  জড়িত থাকায় পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, ১৭ বছরের ঐ এনজিওকর্মী গত মঙ্গলবার রাতে এ ঘটনার শিকার হন। গণধর্ষণের শিকার হওয়া ঐ এনজিওকর্মী কেরানীগঞ্জের একটি এনজিও  প্রতিষ্ঠানে চাকরি করেন। বুধবার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হলে পুলিশ ঐ পাঁচ জনকে গ্রেফতার করে। এরা হলো অনিক মোল্লা, হূদয়, আশিকসহ আরো দুই জন।