যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে বন্দুক সহিংসতার নিয়ন্ত্রণে ‘জরুরি অবস্থা’ ঘোষণা করা হয়েছে। অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো মঙ্গলবার জরুরি অবস্থা ঘোষণা করেন। বন্দুক সহিংসতা মোকাবিলায় এই প্রথম যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, জরুরি অবস্থা ঘোষণার ফলে বন্দুক সহিংসতাকে জনস্বাস্থ্যের জন্য মহামারি হিসেবে বিবেচনা করে মোকাবিলা করা সম্ভব হবে।
নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, অঙ্গরাজ্যের ঝুঁকিপূর্ণ যুবসমাজের জন্য বিভিন্ন কর্মসূচিতে ব্যয় করা হবে প্রায় ১৪ কোটি ডলার। এ কাজের জন্য নতুন ২১ হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, করোনা মহামারি শুরুর পর নিউ ইয়র্কের বড় বড় শহরে বন্দুক সহিংসতা ৭৫ শতাংশ বেড়েছে।