বেলুচিস্তানে সোমবার (৫ জুলাই) এক জনসমাবেশে ভাষণ দেওয়ার সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, বেলুচিস্তানের বৃহত্তম উন্নয়নের স্বার্থে দেশটির বিদ্রোহীদের সাথে আলোচনায় বসতে চান তিনি।
সংবাদ মাধ্যম ডনের বরাতে জানা যায়, তিনি আরো বলেন সরকারের উন্নয়নের দিকে যদি মনোযোগ দেওয়া হয় তবে দেশটির বিদ্রোহীদের সম্পর্কে সরকারকে আর কখনই চিন্তা করতে হবে না। আঞ্চলিক নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে হলে প্রতিবেশী দেশগুলোকে এখনই এগিয়ে আসতে হবে।
তার ভাষ্যমতে, বেলুচিস্তানকে সবচেয়ে বড় প্যাকেজ দিয়েছে পাকিস্তান। কারণ পাকিস্তান বিশ্বাস করে যে বেলুচিস্তানের জনগণের সাথে ন্যায়বিচার করা হয়নি; তারা পিছিয়ে পড়েছে। ফেডারেল সরকার বেলুচিস্তানের সাথে ন্যায়বিচার করেনি এবং "এর রাজনীতিবিদরাও করেনি।"
এদিকে, আফগানিস্তানে দুই দশক পর মার্কিনসহ সব বিদেশি প্রত্যাহারের পর দেশটিতে যাতে কোনো গৃহযুদ্ধ শুরু না হয়, এ জন্য প্রতিবেশীদের এগিয়ে আসার আহ্বান জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
ইত্তেফাক/এএইচপি