চট্টগ্রামে করোনায় একদিনে সর্বোচ্চ শনাক্ত, মৃত্যু ৯

বন্দর নগরী চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাকালের সর্বোচ্চ ৭১৩ জন আক্রান্ত এবং ৯ রোগীর মৃত্যু হয়েছে। সংক্রমণের হার ৩৩ দশমিক ৮১ শতাংশ। এর আগে জেলায় এক দিনে সর্বোচ্চ শনাক্ত হয় ৬৬২ এবং মারা যায় ১১ জন। 

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, চট্টগ্রামের ৯ টি ল্যাব, এন্টিজেন টেস্ট ও কক্সবাজার মেডিকেল কলেজে গতকাল বুধবার জেলার ২ হাজার ১০৯ জনের নমুনা পরীক্ষায় নতুন ৭১৩ জন পজিটিভ শনাক্ত হন। এর মধ্যে শহরের ৪৭৭ ও ১১ উপজেলার ২৩৬ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে হাটহাজারীতে সর্বোচ্চ ৫৮, সীতাকু-ে ৩৩, রাউজানে ২৭, ফটিকছড়িতে ২০, মিরসরাইয়ে ১৭, সন্দ্বীপে ১৫, বোয়ালখালীতে ১৪, চন্দনাইশে ১৩, সাতকানিয়ায় ১২, রাঙ্গুনিয়ায় ৯, লোহাগাড়ায় ৭, আনোয়ারায় ৬ ও বাঁশখালীতে ৫ জন রয়েছেন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ৬২ হাজার ৯১৩ জন। এর মধ্যে শহরের ৪৮ হাজার ৭৭২ ও গ্রামের ১৪ হাজার ১৪১ জন।

গতকাল করোনায় আক্রান্তদের মধ্যে শহরের ২ ও গ্রামের ৭ জনের মৃত্যু হয়। মৃতের সংখ্যা বেড়ে এখন ৭৪৪ জন। এতে শহরের বাসিন্দা ৪৮৬ ও গ্রামের ২৫৮ জন। সুস্থ্যতার ছাড়পত্র পেয়েছেন নতুন ১৫৭ জন। মোট আরোগ্যলাভকারীর সংখ্যা ৫০ হাজার ৪৯২ জনে উন্নীত হয়েছে। 

ইত্তেফাক/কেকে