৯ জুলাই ২০২১ খ্রিষ্টাব্দ, শুক্রবার
আজ ২৫ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ এবং ২৭ জিলকদ ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-১৮ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয়, তাহলে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা :৯। আপনার ওপর প্রভাবকারী গ্রহ :চন্দ্র ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা :২ ও ৯। শুভ বার :সোম ও মঙ্গলবার। শুভ রত্ন :মুক্তা ও রক্তপ্রবাল। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন। প্রতিবেশিদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
বাড়িতে অতিথি সমাগম হতে পারে। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করা সহজ হতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
শরীর ভালো থাকবে। নিজের প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করতে পারবেন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। ব্যবসায়ীরা বিনিয়োগে সাফল্য পেতে পারেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারেন। দূরের যাত্রা হতে পারে। মিতব্যয়ী হওয়ার চেষ্টা করুন। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
শ্রমিক নেতাদের জন্য দিনটি শুভ। সাংগঠনিক কাজে সুফল পাবেন। কোনো আশা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। অসুস্থ পিতার আরোগ্য লাভ হতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। উচ্চ শিক্ষার্থে বিদেশ যাত্রার উদ্যোগ গ্রহণ করতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। মন ভালো থাকবে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
ব্যাবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। ঝুঁকি আছে এমন কাজ করা থেকে বিরত থাকুন। সামাজিক সংকট এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
ব্যাবসায়িক দিক ভালো যাবে। অংশীদারী ব্যবসায় কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। অন্যের প্রতি সদাচরণ করুন। পারস্পরিক সামাজিক সংকট বজায় থাকতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন। শত্রুদের দুর্বল ভাববেন না। যাবতীয় মতানৈক্য এড়িয়ে চলুন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজে সুফল পাবেন। সন্তানকে নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। মন ভালো থাকবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।