আমি তখনও জীবিত ছিলাম—
যতক্ষণ লেজটা কিঞ্চিত্ অবশিষ্ট ছিলো
আমি এই রকমই একটি প্রগতিশীল সাপ
আমি খুব সাদাসিধে— ভীষণ পরিপাটি
জড়তা ভাঙা স্বভাবে হাঁটি
সমাজের মানুষ আমার দিকে আসে
আমিও ক্রমশ এঁকেবেঁকে হাঁটতে হাঁটতে সামাজিক হই
আমি তখনও জীবিত ছিলাম—
যতক্ষণ লেজটা কিঞ্চিত্ অবশিষ্ট ছিলো
আমি এই রকমই একটি প্রগতিশীল সাপ
আমি খুব সাদাসিধে— ভীষণ পরিপাটি
জড়তা ভাঙা স্বভাবে হাঁটি
সমাজের মানুষ আমার দিকে আসে
আমিও ক্রমশ এঁকেবেঁকে হাঁটতে হাঁটতে সামাজিক হই