শিক্ষার্থী নিয়ে বিভাগীয় শহরে যাবে বেরোবির বাস

চলমান লকডাউনে রংপুরে অবস্থানরত শিক্ষার্থীদের বিশেষ পরিবহনসেবা দেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসন। এর অংশ হিসেবে আগামী ১২, ১৩ ও ১৪ জুলাই বিভিন্ন বিভাগীয় শহরের উদ্দেশে ক্যাম্পাস থেকে গাড়ি ছেড়ে যাবে। বৃহস্পতিবার দুপুরে উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদের সভাপতিত্বে অনলাইনে অনুষ্ঠিত ডিনস কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ছাত্রছাত্রীদের যাত্রার রুট বিন্যাসসহ বিস্তারিত তথ্য যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইটে (www.brur.ac.bd) জানানো হবে। উল্লেখ্য, পরিবহনসেবা পেতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইটে নির্দিষ্ট ফরমে তথ্য সংগ্রহ চলছে। ৯ জুলাই রাত ১২টার মধ্যে আগ্রহী ছাত্রছাত্রীদের তথ্য প্রদান করতে হবে।