ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৪১ বস্তা নকল ব্যান্ডরোলযুক্ত আলম বিড়িসহ তিন ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪। বৃহস্পতিবার ভোরে উপজেলার আঠারবাড়ির একটি গোডাউনে অভিযান পরিচালনা করেন র্যাব-১৪-এর সিনিয়র এএসপি বেলায়েত হোসেন। আটককৃতরা হলেন—কুষ্টিয়া জেলার আরকান্দি গ্রামের সোহেল আলী বাপ্পি, হাসান আলী এবং শাহানুর রহমান। র্যাব-১৪-এর সিনিয়র এএসপি বেলায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪১ বস্তা প্রায় ১৬ লাখ ৪০ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত আলম বিড়ি জব্দ করা হয়।