কাহারোলে পর্নো ভিডিও সংরক্ষণের অভিযোগে চার কম্পিউটার দোকানদারকে গ্রেফতার করেছে পুলিশ। রসুলপুর ইউনিয়নের তরলা বাজারে বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে কাহারোল থানায় তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো—বৈদ্যনাথ রায়, দিপঙ্কর চন্দ্র অধিকারী, মো. মোজাম্মেল হোসেন ও শান্তি চন্দ্র রায়। তাদের বৃহস্পতিবার পুলিশ দিনাজপুর কোর্টে পাঠিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কাহারোল থানার অফিসার ইনচার্জ মো. ফেরদৌস আলী।